রিফান্ড নীতি
সংস্করণ 1.0, কার্যকর ২৭ অক্টোবর, ২০২৬
আমাদের সব পণ্য ডিজিটাল (ডাউনলোড করা যায় এমন ফাইল)। তাই নিয়মগুলো এরকম:
যখন টাকা ফেরত বা সমাধান পাবেন
- টাকা কেটেছে কিন্তু পণ্য লাইব্রেরিতে আসেনি: যাচাই করে পণ্যটি আপনার লাইব্রেরিতে দেওয়া হবে, অথবা পুরো টাকা ফেরত দেওয়া হবে।
- একই অর্ডারে দুবার টাকা কেটেছে: অতিরিক্ত টাকা পুরোটা ফেরত দেওয়া হবে।
- ফাইল নষ্ট, খোলা যায় না, বা বর্ণনার সঙ্গে মেলে না: ঠিক ফাইল দেওয়া হবে; তা সম্ভব না হলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
যখন টাকা ফেরত হয় না
- ফাইল ঠিকঠাক ডাউনলোড হওয়ার পরে শুধু মত বদলালে টাকা ফেরত দেওয়া হয় না।
কীভাবে জানাবেন
কেনার ৭ দিনের মধ্যে অর্ডার নম্বর (যেমন BSQ-…) ও সমস্যার বিবরণসহ জানান: ফোন ০১৩৩২-০৮৪৮০০, ইমেইল kissmemamun@gmail.com।
টাকা কীভাবে ও কবে ফেরত যায়
রিফান্ড অনুমোদনের পর ১০ কর্মদিবসের মধ্যে যে পদ্ধতিতে পেমেন্ট করেছিলেন, সেই পদ্ধতিতেই টাকা ফেরত পাঠানো হয়। রিফান্ড হলে সংশ্লিষ্ট পণ্যটি লাইব্রেরি থেকে সরিয়ে নেওয়া হয়।