সাহায্য ও প্রশ্নোত্তর
টাকা কেটে গেছে কিন্তু লাইব্রেরিতে পণ্য নেই — কী করব?
আবার কিনবেন না। অর্ডারের পাতায় “আবার যাচাই করুন” চাপুন। তারপরও না এলে অর্ডার নম্বরসহ সাপোর্টে জানান; আমরা গেটওয়ের রেকর্ড মিলিয়ে অ্যাক্সেস দেব বা টাকা ফেরত দেব।
ডাউনলোড মাঝপথে বন্ধ হয়ে গেছে।
লাইব্রেরি থেকে আবার ডাউনলোড করুন। প্রতিবার নতুন নিরাপদ লিংক তৈরি হয়, কয়েক মিনিট কাজ করে। আবার কিনতে হবে না।
ফাইল কোন সফটওয়্যারে খুলব?
DOCX: Microsoft Word, Google Docs বা LibreOffice। PDF: যেকোনো PDF রিডার। ZIP: কম্পিউটারে ডাবল-ক্লিক, Android-এ Files অ্যাপ।
একই পণ্য দুবার কিনে ফেললে?
একই সংস্করণ আবার কেনার চেষ্টা করলে সিস্টেম আটকে দেয়। ভুল করে দুবার পেমেন্ট হলে সাপোর্টে জানান; অতিরিক্ত টাকা ফেরতের প্রক্রিয়া রিফান্ড নীতিতে আছে।
ফাইলগুলো অন্যকে দিতে পারব?
না। কেনা ফাইল নিজের আবেদনে ব্যবহারের জন্য। শেয়ার বা পুনরায় বিক্রি লাইসেন্সে নিষেধ।
অ্যাপে কেনা যায় না কেন?
Android অ্যাপে এখনো কেনাকাটা চালু হয়নি। অ্যাপে লগইন করলে আপনার কেনা পণ্য দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
আরও সাহায্য লাগলে: kissmemamun@gmail.com যোগাযোগ